১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

sylhet24hours.com
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৬
বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে বিশ্বনাথ উপজেলা বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অদ্য বিকাল ৪টার দিকে বিশ্বনাথ উপজেলার রহিমপুর গ্রামে ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য ২০২৪ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ইস্যু নিয়ে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। অতঃপর শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং তখন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা দায়ের করা হয়। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ও উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটগতভাবে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটগতভাবে ৭৭টি আসনে জয়লাভ করে বিরোধীদল হয়। নির্বাচনে জয়লাভের পর অদ্য (১৩ই ফেব্রুয়ারি) বিশ্বনাথ উপজেলা বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমানের বাড়ীতে হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য বিকাল ৪টার দিকে বিশ্বনাথ উপজেলা, ছাত্রদল, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা দেশী-বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হাবিবুরের বাড়ীতে এই ন্যক্কারজনক হামলা করে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হাবিবুরকে খোঁজাখুঁজি করে। তখন তারা হাবিবুরকে না পেয়ে তার বসত ঘরে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালা ভাংচুর এবং বসত ঘর হতে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এই সময় হাবিবুরের পিতা আব্দুল কাদির তাদেরকে বাধা দিলে তারা তাকে মারধর করে আহত করে। হাবিবুরের পিতা অভিযোগ করেন, তার ছেলে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে দেশী-বিদেশী অস্ত্রসস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এই ন্যক্কারজনক হামলা করেছে। তিনি আরও বলেন, তার ছেলে হাবিবুর অনেক আগেই যুক্তরাজ্যে চলে গেছেন। হাবিবুর যুক্তরাজ্যে থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে আজকে তার বাড়িতে এই ন্যক্কারজনক হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার দরুন বর্তমানে তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। এই বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাবিবুর স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের একজন দোসর এবং ছাত্রলীগের সক্রিয় নেতা ছিল বিধায় তার বাড়িতে নির্বাচন পরবর্তীতে এই হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন