৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

sylhet24hours.com
প্রকাশিত ১০ মে, রবিবার, ২০২৬
ওসমানীনগরে বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামে জনাব মো:কামাল এর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (০৯/০৫/২০২৬) ভোরে সূর্যোদয়ের আগেই, আনুমানিক রাত ৪টা থেকে ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, মো:কামাল  ও তাঁর স্ত্রী আছাবুল বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছেন। তাঁদের সন্তানরা সকলেই প্রবাসে থাকায় বাড়িতে অন্য কোনো সদস্য নেই। বয়সজনিত কারণে দম্পতি শারীরিকভাবে দুর্বল হওয়ায় তারা সহজে বাইরে বের হতে পারেন না এবং কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলাও তাদের পক্ষে কঠিন।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে একা বসবাস ও দুর্বল অবস্থার কারণে দম্পতির বাড়িটি চোরদের নজরে আসে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার কয়েক দিন আগ থেকেই তারা বাড়ির আশপাশে সন্দেহজনক চলাফেরা টের পাচ্ছিলেন। তবে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আগেই চোরেরা সুযোগ বুঝে চুরি সংঘটিত করে।

চোরেরা ঘরে ঢুকে স্বর্ণ ও রূপার গয়না, দুটি স্মার্টফোন এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনায়  কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।  তবে এখনো পর্যন্ত চোরদের শনাক্ত  করা  যায়নি। এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন