
দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে।
সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন।
সম্পাদক ও প্রকাশক সিরাজ উদ্দিন,
বার্তা সম্পাদক : নজরুল ইসলাম,
স্টাফ রিপোর্টার : বেলাল আহমদ,
আলোকচিত্রী : কাওসার হাসান,
অফিস : রাজা ম্যানশন (৩য় তলা), জিন্দাবাজার সিলেট। ৩১০০।