নগরীতে ছাত্রলীগ ও জামায়াতের সংঘর্ষ : আটক ৩, মুচলেখা দিয়ে ২ ছাত্রলীগ নেতার মুক্তি

sylhet24hours.com
প্রকাশিত 15 October, Wednesday, 2014
নগরীতে ছাত্রলীগ ও জামায়াতের সংঘর্ষ : আটক ৩,  মুচলেখা দিয়ে ২ ছাত্রলীগ নেতার মুক্তি

স্টাফ রিপোর্টার ::: সিলেট নগরির শাহজালাল উপশহর এলাকায় অবস্থিত াবর শাহজালাল সিটি কলেজে ছাত্রলীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল ১৪ অক্টোবর বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছাত্রলীগ নেতা আলী আছকর, নিজাম উদ্দিন, রুহুল আমিন, জামায়াত নেতা রহিম উদ্দিন ও পারভেজ হাসান। অপরদিকে তাৎক্ষনিক সংঘর্ষে লিপ্ত থাকা ছাত্রলীগ নেতা মো. জাকিরুর রহমান, খন্দকার এহসানুল করিম ও জামায়াত নেতা ফয়সাল আহমেদকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সংবাদ পেয়ে সিলেট কতোয়ালী থানায় উপস্থিত হয়ে আটককৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা মো. জাকিরুর রহমান, খন্দকার এহসানুল করিমকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনেন।

সংবাদটি শেয়ার করুন