ডেভিল আঁখি জান্নাত পান্নাকে হন্ন হয়ে খুঁজিতেছে পুলিশ

sylhet24hours.com
প্রকাশিত 15 February, Sunday, 2026
ডেভিল আঁখি জান্নাত পান্নাকে হন্ন হয়ে খুঁজিতেছে পুলিশ

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় আলোচিত ছাত্রলীগ নেতৃ ও বেশ কয়েকটি মামলার আসামী আঁখি জান্নাত পান্নাকে গ্রেফতারের লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করেছে। মামলার সূত্রে ও এলাকাবাসীরর নিকট থেকে জানা যায়, ফেসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকাবাসীসহ আশেপাশের লোকজনকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানাভাবে হয়রানি সহ টাকা পয়সা আত্মসাৎ করেছে আঁখি জান্নাত পান্না ও তাহার পরিবার। সরকার পরিবর্তনের পর এলাকার লোকজন আঁখি জান্নাত পান্নাকে পুলিশের নিকট হস্তান্তর করেছিল। ০৫ ফেব্রুয়ারী ২০২৬ থেকে ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং ০২দিন আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রনে কুলাউড়া থানায় আটক থাকে। পরবর্তীতে প্রভাবশালী মহলের আদেশে তাহাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে আঁখি জান্নাত পান্নার চাচাতো ভাই জানান যে, ফেসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আঁখি জান্নাত পান্না জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনি ও তাহার পরিবারকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে আঁখি জান্নাত পান্না ও তার পরিবার। তিনি আরও জানান যে, সরকার পরিবর্তনের পর তিনি বাদী হয়ে আঁখি জান্নাত পান্না এর বিরুদ্ধে বিগত ১৮/০৪/২০২৬ ইং তারিখে কুলাউড়া থানায় একটি জি.আর মামলা দায়ের করেন যাহা কুলাউড়া জি.আর মামলা নং- ১৬৫/২০২৬ ইং। এই মামলায় বেশ কয়েকবার আঁখি জান্নাত পান্নাকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজেছে। অনুসন্ধান করে যানা যায় যে, আঁখি জান্নাত পান্না এর বিরুদ্ধে সিলেটে কোতোয়ালী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের আরও একটি মামলা রয়েছে। যাহা কতোয়ালী জি.আর মামলা নং- ১৩৮/২০২৫ইং। উক্ত মামলাও গ্রেফতার এড়িয়ে আছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, আঁখি জান্নাত পান্না গ্রেফতার এড়িয়ে বর্তমানে যুক্তরাজ্যে পালিয়ে আছেন।

সংবাদটি শেয়ার করুন