লাখাই উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন

sylhet24hours.com
প্রকাশিত 27 October, Saturday, 2018
লাখাই উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ
লাখাই উপজেলা শাখা ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। আজ শনিবার (২৭ অক্টোবর) হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল ও সাধারণ সম্পাদক রাজ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

খাইরুদ্দিন আহমেদ সভাপতি এবং শরিফুল আলম রনিকে সাধারণ সম্পাদক করে উপজেলা অডিটোরিয়ামে এক সভায় পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাইরুদ্দিন আহমেদ সভাপতি, মো. হিমুল চৌধুরী ও এবাদুল হক সহ- সভাপতি, শরিফুল আলম রনি সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন (রনি) ও শাওন আহমেদ সেন্টু সহ-সাধারণ সম্পাদক, আনিসুজ্জামান বাপ্পি ও অলিউর রহমান সাংগঠনিক সম্পাদক, এমদাদুল হক শরীফ প্রচার সম্পাদক, মঈনুল ইসলাম অর্থ সম্পাদক, রাজন আহমেদ রাজু দপ্তর সম্পাদক, এম শাহাদাত আলী শান্ত ধর্ম বিষয়ক সম্পাদক, নয়ন আহমেদ, সাহিদুর রহমান, মোস্তাক মিয়া ও শায়লা বেগম কে সদস্য করে ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানান, জেলা ছাত্রলীগের পক্ষ নতুন এই কমিটির অনুমোদনের মাধ্যমে লাখাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন